ads
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আফগানিস্তানে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩৯ বার পঠিত

আফগানিস্তানে স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮। যাদের বেশিরভাগই স্কুলছাত্রী। আহত দেড় শতাধিক।

মৃত্যু আর আর্তনাদের উপত্যকা এখন কাবুল। রাজধানীর কেন্দ্রস্থলের একটি স্কুলে শনিবারের জঙ্গি হামলায় দেশটির নাগরিকেরা হতবাক। স্বজনদের আহাজারিতে ভরে উঠেছে হাসপাতালগুলো। মঙ্গলবার জাতীয় শোক ঘোষণা করেছে ঘানি সরকার। এদিকে ঈদ উপলক্ষে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে তালেবান।

দাশ্ত-এ-বারচির শিয়া সম্প্রদায়ের মানুষের ওপর হামলার দায় এখনো কেউ স্বীকার না করলেও, সন্দেহের তীর সুন্নি জঙ্গিগোষ্ঠী আইএস ও তালেবানের দিকে। যদিও তালেবান বলছে, বেসামরিকদের ওপর হামলা চালায় না তারা।

এরইমধ্যে হামলায় নিহতদের দাফন সম্পন্ন হয়েছে। স্বজনরা বলছেন, এ ঘটনার সুষ্ঠু বিচারের পাশাপাশি শান্তি চান তারা।

তারা বলেন, আমার ভাতিজি কোনদিনই স্কুল কামাই দিতো না। হামলার দিন তার মা বলেছিল, স্কুলে না যেতে, কিন্তু সে কারো কথা শোনেনি। খুব বুদ্ধিমতি আর ভালো ছাত্রী ছিল। এই কষ্ট বলে বোঝানো যাবে না।

স্বজনদের আরো অভিযোগ, নিরাপত্তা দিতে সরকার পুরোপুরি ব্যর্থ। আমরা শান্তি আর নিরাপত্তা চাই। সরকার কিংবা বিদেশি শক্তি, কেউই যেটা দিতে পারেনি। সংঘাত আর সহিংসতায় জীবন দুর্বিষহ হয়ে উঠেছে আমাদের।

সম্প্রতি মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে যাওয়ার ঘোষনা দেয়ার সাথে সাথেই বেড়ে গেছে হামলার মাত্রা। কেউ কেউ বলছেন, তালেবানের মত জঙ্গিগোষ্ঠীগুলোর লক্ষ্য ধীরে ধীরে সারাদেশেই তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। দুর্বল আর অপ্রতুল নিরাপত্তাবাহিনী ও দুর্নীতিপরায়ণ অদক্ষ প্রশাসন জঙ্গিদের লক্ষ্যে খুব একটা বাধা হয়ে দাঁড়াতে পারবে, সে কথাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102