ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইপিএলের পর এবার ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বন্ধের দাবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩৬ বার পঠিত

করোনার দ্বিতীয় ঢেউয়ে লণ্ডভণ্ড ভারত। এমন পরিস্থিতিতে মাঝপথেই থেমে গেল দেশটির জমজমাট ফ্রাঞ্চাইজি লিগ-আইপিএল।

বাকি ৩১ ম্যাচ আর ভারতে হচ্ছে না বলে ইতোমধ্যে জানিয়েছেন খোদ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পরিচালক সৌরভ গাঙ্গুলী। তিনি এখন অক্টোবরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনায় ব্যস্ত।

এরই মধ্যে দাবি উঠেছে— টি-টোয়েন্টি বিশ্বকাপ বন্ধের। এ দাবির তালিকায় যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ইয়ান চ্যাপেল।

এক ক্রিকেট ওয়েবসাইটের কলামে চ্যাপেল লিখেছেন— ‘কোভিড সংক্রমণে মানুষের মৃত্যু এবং ক্রিকেটারদের করোনায় আক্রান্ত হওয়ার ঘটনাগুলো এটাই প্রমাণ করে দিয়েছে যে, করোনাকালের মাঝে ক্রিকেট খেলায় কী পরিমাণ ঝুঁকি নিতে হয়। এই ধ্বংসাত্মক পরিবেশে আইপিএল বন্ধ হওয়ার ঘটনা এটাও নিশ্চিত করল যে, টি-টোয়েন্টি বিশ্বকাপও বাতিল কিংবা অন্যত্র সরিয়ে নেওয়া হতে পারে।’

অতীতেও প্রাকৃতিক দুর্যোগে পড়ে খেলা বন্ধ হয়েছে বলে জানান চ্যাপেল।

তিনি যোগ করেন, ১৯৭০-৭১ সালে প্রবল বৃষ্টির কারণে এমসিজিতে বক্সিং ডে টেস্টে একটাও বল খেলা হয়নি। ২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে বল বিকৃতির অভিযোগে ম্যাচ মাঠে গড়ায়নি।

উল্লেখ্য, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বিষয়ে খুবই সতর্ক বিশ্ব। এটি অন্যগুলোর চেয়ে ১০ গুণ শক্তিশালী। একজন থেকে ৪০০ জনে সংক্রমণের ক্ষমতা রাখে। এমন পরিস্থিতিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আমিরাতে সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছে আইসিসি। প্রথমে আইসিসির এমন পরিকল্পনায় তীব্র প্রতিবাদ জানিয়েছিল ভারত।

তবে করোনার হানায় আইপিএল বাতিল হওয়ার পর সুর বদলেছে সৌরভ গাঙ্গুলীর বোর্ড। আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে সিদ্ধান্ত দেবে আইসিসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102