ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সোমবার শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

সোমবার (১০ মে) শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসছেন প্রধান কোচ জেমি ডে। তবে এসেই যোগ দিতে পারছেন না ক্যাম্পে। ৫ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে জেমি ডে’কে। বিশেষ বিবেচনায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে রেখেছে বাফুফে। জানিয়েছেন, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। করোনা নেগেটিভ হলে ১৬ মে থেকে অনুশীলনে যোগ দেবেন কোচ।

করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল দক্ষিণ এশিয়া। যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। অদৃশ্য এই ভাইরাসের বিস্তার রোধে শক্ত অবস্থানে সরকার। বিশেষ কিছু দেশ থেকে বাংলাদেশে আসলেই বাধ্যতামূলক করা হয়েছে কোয়ারেন্টাইন।

কোয়ারেন্টাইন ইস্যু নিয়ে বিসিবি যখন হ-য-ব-র-ল অবস্থা, সেখানে বাফুফে আগে থেকেই সতর্ক। প্রধান কোচ জেমি দেশে আসছেন সোমবার রাতে। তাই আগে থেকেই অনুমতি নিয়ে রেখেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। একই নিয়ম থাকবে অন্য কোচিং স্টাফদের ক্ষেত্রেও।

এদিকে, দুপুর থেকে ক্যাম্পে যোগ দেবেন জাতীয় দলের প্রাথমিক দলে ডাক পাওয়া ফুটবলাররা। ক্যাম্পে উঠেই করানো হবে করোনা টেস্ট। এরপর মাঠের অনুশীলন শুরু করবেন ফুটবলাররা। তবে কোচের কোয়ারেন্টাইনের কারণে দলের দায়িত্বে থাকবেন দেশীয় কোচিং স্টাফরা। ১৬ মে থেকে অনুশীলনে যোগ দেবেন কোচ।

যেসব দলের প্রিমিয়ার লিগের ম্যাচ শেষ হচ্ছে তারাই শুধু ক্যাম্পে উঠবেন। বাকিরা লিগের ম্যাচ শেষ করেই যোগ দেবেন ক্যাম্পে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102