ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাসপাতাল থেকে পালানো সেই ১০ করোনা রোগীর ৭ জনকে গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া সেই ১০ করোনা রোগীর মধ্যে সাতজনকে পুলিশ গ্রেফতার করে সোমবার আদালতে পাঠিয়েছে। সকালে হাসপাতাল থেকে এ সাতজনকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর সেখান থেকেই পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে পাঠায়। বাকি তিনজন এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর এ তিনজনকেও গ্রেফতার করা হবে বলে পুলিশ জানিয়েছে।

সোমবার গ্রেফতার সাতজন হলেন ভারতফেরত যশোর শহরের পশ্চিম বারান্দিপাড়া এলাকার বিশ্বনাথ দত্তের স্ত্রী মণিমালা দত্ত, সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপপাড়া গ্রামের মিলন হোসেন, রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর গ্রামের নাসিমা আক্তার, খুলনা সদর উপজেলার বিবেকানন্দ, খুলনার পাইকগাছা উপজেলার ডামরাইল গ্রামের আমিরুল সানা, খুলনার রূপসা উপজেলার সোহেল সরদার এবং যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী ফাতেমা। সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার শেফালি রানী সরদার, যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের একরামুল কবীরের স্ত্রী রুমা ও যশোর শহরের ওয়াপদা গ্যারেজ এলাকার ভদ্র বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাস এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলে তাদেরও গ্রেফতার করা হবে।

গত ১৮ থেকে ২৪ এপ্রিলের মধ্যে যশোর জেনারেল হাসপাতাল থেকে ১০ করোনা রোগী পালিয়ে যান। পালানোদের মধ্যে সাতজন ছিলেন ভারত থেকে আক্রান্ত হয়ে আসা। বাকি তিনজন দেশে থেকেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। পালিয়ে যাওয়া করোনা রোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। পরে পুলিশ তাদের উদ্ধার করে আবার যশোর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের রেড জোনে ভর্তি করে। এ ব্যাপারে গত শনিবার যশোর কোতোয়ালি থানার পুলিশ সংক্রামক রোগ প্রতিরোধ আইনে আদালতে একটি আবেদন দাখিল করলে আদালত রবিবার ওই ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সোমবার হাসপাতাল থেকে সাতজন রোগীর ছাড়পত্র দেওয়া হলে তাদের গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। বাকি তিনজনের ছাড়পত্র দেওয়া হলে তাদেরও গ্রেফতার করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102