ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লকডাউন দিলে মানুষ খেতে পাবে না : মমতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩৫ বার পঠিত

ভারতে করোনাভাইরাস (কোভিড-১৯) পরিরিস্থিতি খুবই ভয়াবহ। এবার রক্তচক্ষু দেখাচ্ছে পশ্চিমবঙ্গে। এই পরিস্থিতিতে রাজ্যে সম্পূর্ণ লকডাউন চালু হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যবাসীর মনে।

আজ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, রাজ্যে পূর্ণাঙ্গ লকডাউন করা হবে না। এদিন মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর মুখ্যমন্ত্রী বললেন, ‘সম্পূর্ণ লকডাউন নয়। তবে লকডাউনের মতো কড়া বিধি দরকার। লকডাউনের মতো ব্যবহার করতে হবে আমাদের। লকডাউন দিলে মানুষ খেতে পাবে না। সকলকে কোভিড নির্দেশ কড়াভাবে মেনে চলতে হবে। এবার কোভিড বেশি হচ্ছে, সংক্রমণের হারও বেশি।’

তিনি বলেন, ‘সম্পূর্ণ লকডাউনের পক্ষপাতী নই। বহু গরিব মানুষের সমস্যা হবে। ওদের তো দিন চালাতে হবে। বরং ভালোভাবে স্বাস্থ্যবিধি মেনে চলুন। মনে রাখবেন, মাস্ক পরতে হবে, ভালো করে স্যানিটাইজ করতে হবে, হাত বারবার ধোবেন। লোকাল ট্রেন বন্ধ হওয়ায় ঝুঁকি অনেকটা কমেছে। লকডাউনের মতো করেই চলুন সবাই।’
ইতোমধ্যেই করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে রাজ্যে জারি করা হয়েছে একাধিক বিধিনিষেধ। এখন আংশিক লকডাউনের মতোই চলছে। বন্ধ লোকাল ট্রেন, অন্যান্য পরিবহন চলছে ৫০ শতাংশ। দিনে মাত্র ৫ ঘণ্টা খোলা দোকান, বাজার, বন্ধ শপিংমল ও সিনেমা হল।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102