ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে মহাসড়ক অবরোধ, পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন পরিশোধ ও ঈদের ছুটি বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। আজ সোমবার (১০ মে) দুপুর দেড়টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেছেন তারা। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও শ্রমিকরা জানায়, সকালে কারখানার শ্রমিকরা ঈদের ছুটি বৃদ্ধির দাবীতে কর্মবিরতি করে কারখানার ভিতরে বিক্ষোভ করে। পরবর্তীতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলে কারখানার শ্রমিকরা পুলিশের সাথে ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ শ্রমিকদের ওপর লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে।

পুলিশ শ্রমিকদের সাথে ধাওয়া পাল্টা-ধাওয়ায় ৫ জন পুলিশ সদস্য ও ১২ জন শ্রমিক আহত হয়। শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। আহত শ্রমিকদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আনা হয়। গুরুতর আহত ৩ জন শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102