ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলা, আহত ৩০০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৩০৫ জন আহত হয়েছে। ফিলিস্তিনে রেড ক্রিসেন্টের বরাত দিয়ে আজ সোমবার আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।

আল জাজিরা আরও জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ২২৮ জনকে পূর্ব জেরুজালেমের ৩টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার সকালে মসজিদ প্রাঙ্গণে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তারা রাবাট বুলেট, টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং ফিলিস্তিনি মুসল্লিদের ওপর শব্দ বোমার ব্যবহার করে।
এদিকে বিবিসি অনলাইন জানিয়েছে, ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে আহতদের সংখ্যা ২০০ এর বেশি। ইসরায়েলি বাহিনী স্টেন গ্রেনেড নিক্ষেপ করে এবং জবাবে পাথর ছুড়ে ফিলিস্তিনিরা।

ইসরায়েলি সেনাবাহিনীর বেতারে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর ২১ জন সদস্য আহত হয়েছে।

জেরুজালেমের মুফতি মুহাম্মদ হুসেইন মুসলিম বিশ্বকে আল আকসা মসজিদকে রক্ষার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলিরা এখানে প্রার্থনার অধিকার ছিনিয়ে নিতে চায় ; এটা অনেক বড় অপরাধ। জেরুজালেমের মানুষের সাথে অন্যায় করা হচ্ছে। কিন্তু ইসরায়েলের এ প্রচেষ্টা ব্যর্থ হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102