ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

রাজবাড়ীতে নিখোঁজের তিন পরে নাছির ইসলাম নয়ন (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার দুপুরে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গী গ্রামের মুসা মাস্টারের বাড়ির পেছন থেকে থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার করে পুলিশ।

জানা যায়, নয়ন ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। বেশ কয়েক মাস ধরে তিনি তার মায়ের সাথে নানার বাড়িতে থাকছিলেন। গত শুক্রবার নানার বাড়ি থেকে তিনি নিখোঁজ হন। এরপর গোয়ালন্দ ঘাট থানাকে নিখোঁজের বিষয়টি অবগত করে নানার বাড়ির লোকজন। অর্থনৈতিক বিষয়ের কারণে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে নানার বাড়ির লোকজন।
উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন বলেন, নিখোঁজ নয়নের লাশ ইউনিয়ন পরিষদ সহ গোয়ালন্দ থানা পুলিশ খোঁজাখুঁজি করি। একপর্যায়ে মুছা মাস্টারের নির্মাণাধীন নতুন ঘরের পাশে রক্ত দেখতে পাই। কিন্তু কোনো লাশ পাওয়া যায়নি।

আজ সোমবার সেখান থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। স্থানীয়রা আমাদের খবর দিলে বিষয়টি আমরা থানা পুলিশকে জানাই। পরে স্থানীয়দের সহায়তায় থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফ উজ জামান বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই হত্যার কারণ উৎঘাটন করে আসামিদের গ্রেফতার করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102