ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সীমান্তে বিজিবির রেড অ্যালার্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩৬ বার পঠিত

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় লালমনিরহাটের বুড়িমারী ও দহগ্রাম সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছে বিজিবি।

রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিজিবির ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা থেকেই সীমান্তে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ব্যাপক সংক্রমণে নাজেহাল ভারত। দেশটিতে টানা নয়দিন ধরে তিন লাখের বেশি মানুষের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

শুক্রবার আগের সব রেকর্ড ভেঙে দৈনিক সংক্রমণ চার লাখ ছাড়িয়ে যায়। শনাক্তের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। করোনা সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে কয়েক দিনে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে পেছনে ফেলেছে ভারত।

লে. কর্নেল মোজাম্মেল বলেন, বুড়িমারী সীমান্তের ওপারে ভারতের চ্যাংরাবান্ধা ও বিএসবাড়ী বিএসএফ ক্যাম্পের দুই সদস্য শ্বাসকষ্টজনিত কারণে গত শুক্রবার মারা গেছেন। এ খবর ছড়িয়ে পড়লে সীমান্তে রেড অ্যালার্ট জারি করে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়।

সর্বোচ্চ সতর্কতা জারি থাকার ওপর শনিবার এক ভার্চুয়াল মিটিংয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাটের ডিসি আবু জাফর। রোববার সন্ধ্যায় তিনি এ কথা বলেন।

বুড়িমাড়ীর পানবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম জানান, তিনি শনিবার সন্ধ্যায় তিনবিঘা করিডোরে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এ সময় দহগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, ৮ নম্বর ইউপি সদস্য বুলু, ৯ নম্বর ইউপি সদস্য হবিসহ স্থানীয় ৫০-৬০ জন লোক উপস্থিত ছিলেন।

তিনি আরো জানান, দহগ্রাম ইউনিয়ন কাঁটাতারবিহীন সীমান্ত। ভারতীয় কোনো নাগরিক যেন সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102