ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাবেক এমপি মেরাজ মোল্লা মারা গেছেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩৪ বার পঠিত

রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-৩ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেরাজ উদ্দিন মোল্লা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত সোমবার জরুরি ভিত্তিতে বিমান বাহিনীর একটি এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টারে রাজশাহী থেকে মেরাজ উদ্দিন মোল্লাকে ঢাকায় নেয়া হয়।

গত ৩০ এপ্রিল শুক্রবার বিকালে অসুস্থ হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মেরাজ উদ্দিন মোল্লা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে সর্বশেষ পরীক্ষায় তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মেরাজ উদ্দিন মোল্লা স্বাধীনতা পরবর্তীকালে নওহাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, দুইবার পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ২০০৮ সালে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি ছিলেন। এছাড়াও তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি পদে দায়িত্বরত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102