ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৫৯ লাখ টাকার স্বর্ণের বারসহ চুয়াডাঙ্গার এক মেম্বার আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

ভারতে পাচারের সময় স্বর্ণের বারসহ চুয়াডাঙ্গার এক মেম্বারকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮) বিজিবি।

রোববার বিকেলে জেলার জীবননগরের গয়েশপুর স্কুলপাড়ার একটি মাঠ থেকে তাকে আটক করা হয়। রোববার রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ইসরাফিল জীবননগর উপজেলার সীমান্ত ইউপির ১ নং ওয়ার্ডের সদস্য এবং উপজেলার ধোপাখালি স্কুলপাড়ার দৌলত হোসেনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, রোববার বিকেলে স্বর্ণের বার ভারতে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) গয়েশপুর বিওপির নায়েব সুবেদার জিলাস উদ্দিনের নেতৃত্বে টহল দল জীবননগরের গয়েশপুর স্কুলপাড়ার একটি মাঠে অভিযান চালায়।

এ সময় ইসরাফিল মেম্বারকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ১ কেজি ৬৩ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার, একটি মোটরসাইকেল এবং নগদ ১ হাজার ৮২০ টাকা আটক করা হয়। এগুলোর আনুমানিক দাম ৫৯ লাখ ১৮ হাজার ৬১৬ টাকা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102