ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মরিচের বস্তার ভিতরে ১০কেজি গাঁজা, নাটোর ডিবির অভিযানে গ্রেফতার ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

সঞ্জু রায়: করোনাকালীন সময়ের সুযোগ নিয়ে পণ্য পরিবহণের নামে মরিচের বস্তার ভিতরে গাঁজা নিয়ে যাওয়ার সময় নাটোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে হাতেনাতে গ্রেফতার হয়েছে ৩ জন মাদক ব্যবসায়ী। শনিবার বিকেলে নাটোর সদরের স্টেশন বড়গাছা এলাকায় ডিবির এই অভিযান পরিচালিত হয়।
নাটোর জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় এবং নাটোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) নবাগত ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং এর সাথে জড়িত ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নাটোর বাগাতিপাড়া থানার কসবা মালঞ্চি এলাকার মৃত: আলিমুদ্দীন এর ছেলে ইনসার আলী (৫০), গাইবান্ধা জেলার বাটিকমারী চর থানা এলাকার মৃত: জালাল সরকারের ছেলে মানিক মিয়া (৪২) এবং একই এলাকার মৃত: মহীর উদ্দিনের ছেলে নুর আলম ওরফে নুরুল (৪০)। জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাদের রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তিনি জানান, মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে তিনি শুধু নাটোরবাসীকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102