ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাত্র ৫ মিনিট অক্সিজেন সরবরাহে বিঘ্ন, প্রাণ গেল ১১ করোনা রোগীর!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

অক্সিজেনের অভাবে সোমবার ১১ জন কোভিড রোগীর মৃত্যু হল ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতির শ্রীভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া সরকারি হাসপাতালে। জানা গেছে, অক্সিজেন সরবরাহে সমস্যা হয়েছিল। তাই আইসিইউ-তে থাকা রোগীরা বেশ কিছুক্ষণ প্রয়োজনীয় অক্সিজেন পায়নি। আর এতেই মৃত্যু হয়েছে ১১ রোগীর।

এই ঘটনার জেরে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন রেড্ডি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। চিত্তুরের জেলাশাসক এম হরিনারায়ণ জানিয়েছেন, কর্তব্যরত চিকিৎসকদের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

তিনি বলেছেন, “অক্সিজেনের চাপ কমে গিয়েছিল কিছুক্ষণের জন্য। পাঁচ মিনিটের মধ্যেই ফের অক্সিজেন চালুর ব্যবস্থা করা হয়। এর জন্য বড় দুর্ঘটনার থেকে রক্ষা পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক, ওই সময়ের মধ্যেই ১১ জন রোগী প্রাণ হারিয়েছেন।”
জানা গেছে, অক্সিজেনের সমস্যা শুরু হতেই ৩০ জন চিকিৎসকের একটি দল আইসিইউ-তে রোগীদের পরিচর্যার জন্য ছুটে গিয়েছিলেন।

স্থানীয় জেলা প্রশাসক জানিয়েছেন, অক্সিজেনের অভাব না থাকলেও অক্সিজেন সরবরাহ মিনিট পাঁচেকের জন্য বন্ধ থাকাতেই এই বিপত্তি ঘটেছে। ঘটনার পর হাসপাতালে চড়াও হওয়ার অভিযোগ উঠেছে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে।

প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশে গত এক সপ্তাহ ধরেই দৈনিক আক্রান্তের সংখ্যা ২১-২২ হাজারের ঘরে ঘোরাফেরা করছে। রোজ ১০০ এর কাছাকাছি প্রাণহানির পাশাপাশি সে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে। সূত্র: আনন্দবাজার

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102