কোভিড-১৯ মহামারিতে বিধ্বস্ত ভারত। লাশের মিছিল বড় হতে হতে পাহাড়সম হচ্ছে। আক্রান্তও বাড়ছে পাল্লা দিয়ে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ হাজার ৮৭৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে আগের দিনের তুলনায় সংক্রমণ কিছুটা কমে নেমে এসেছে সাড়ে তিন লাখের নিচে।
মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই খবর দিয়েছে দেশটির নির্ভরযোগ্য গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।