ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে নিজ ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় নিজ বাড়ি থেকে মোহর মোল্লা নামে ষাটার্ধ এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ১০টার দিকে উপজেলার হিজলী দিঘাপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, স্ত্রীর মৃত্যুর পর থেকে নিজবাড়িতে একাই বসবাস করতেন মোহর মোল্লা। রোববার সন্ধ্যার পর তার কোন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা তার বাড়িতে যায়।

এসময় বিছনায় মোহর মোল্লার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্তলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। কি কারণে এই হত্যাকান্ড তা জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর আগে গত ৭ মে একই উপজেলার জামনগর পশ্চিমপাড়ার নিজ বাড়ি থেকে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত লাশ উদ্ধার করেছিল পুলিশ। সে ঘটনার রহস্য এখনো উদঘাটন হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102