রংপুরের কাউনিয়ায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার (১০ মে) বিকেলে উপজেলার ভেলুপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গতরাতে কুড়িগ্রামের উলিপুর থেকে মোটরসাইকেলে করে রংপুর যাচ্ছিলেন আব্দুর রহিম খন্দকার ও তার স্ত্রী উম্মে সালমা। ভেলুপাড়া এলাকায় পৌঁছলে একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান উম্মে সালমা। আশঙ্কজনক অবস্থায় আব্দুর রহিমকে উদ্ধার করে রংপুর মেডিকেলে নেয়া হলেও বাঁচানো যায়নি।
এ ঘটনায় চালক আসাদুল ইসলামকে আটক করেছে পুলিশ।