ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিকা পেতে চীনকে চিঠি দিয়েছে সরকার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ২৭ বার পঠিত

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, করোনার টিকা কেনার জন্য চীনকে চিঠি দিয়েছে সরকার। প্রাথমিকভাবে ৪ থেকে ৫ কোটি ডোজ চাওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ মে) সকালে নেপালকে করোনার চিকিৎসা ও ওষুধ সরঞ্জাম সরবরাহ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ ভারতে করোনায় মৃত্যু বেড়েছে। জনগণের সচেতনতার সঙ্গে সরকারি দিক নিদের্শনা বাড়াতে হবে। কোনো রাষ্ট্র বা দেশ এ অতিমারি থেকে একা বের হয়ে আসতে পারবে না। ধনী রাষ্ট্র ভ্যাকসিন পাবে, গরিব রাষ্ট্র পাবে না; তা হতে পারে না।

এদিকে উপহার হিসেবে বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ টিকা উপহার দিচ্ছে চীন। সেই চালানটি এখন ঢাকার পথে। সোমবার (১০ মে) ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।

ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশকে যে ৫ লাখ টিকা উপহার দেওয়া হবে, সে টিকার প্যাকিং সম্পন্ন হয়েছে। এই টিকা কোম্পানি থেকে একটি কাভার্ডভ্যানযোগে বেজিং এয়ারপোর্টে নেওয়া হয়েছে। এয়ারপোর্ট থেকে বিমানযোগে ঢাকায় আসবে। এ টিকা এমন ট্রাকে বহন করা হচ্ছে যাতে টিকাগুলো ঠান্ডা রাখা যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102