ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গ্রামের মানুষ এখন শহরের সুবিধা ভোগ করছেঃ পলক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

নাটোর প্রতিনিধিঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার। করোনাকালিন সময়ে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধিরা মানুষের পাশে ছিলো। করোনা, বন্যার সময় সকল দুর্যোগ জনগনকে নিয়ে মোকাবিলা করেছি। আপনাদের ভালোবাসায় ঢাকা থেকে ছুটে এসেছি। গ্রামকে শহরে পরিনত করতে সরকার কাজ করছে। গ্রামের মানুষ এখন সকল সুবিধা পাচ্ছে। রাস্তা ঘাট, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, ইন্টারনেটসহ
সকল সুবিধা এখন গ্রামে। যা সরকারের অনন্য অবদান।

তিনি আরো বলেন, করোনার সময় সিংড়া পৌরসভার মেয়র জনগনের পাশে ছিলো, সাধারন শ্রমিকদের পাশে ছিলো। ৫৫ দিন ঘরের বাইরে থেকে তিনি ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। বৈষম্য দুর করতে আমরা ঐক্যবদ্ধ। শ্রমিকদের স্বার্থে আমরা কাজ করছি। শ্রমিকদের মালিকে পরিনত করেছি। শত শত শ্রমিক মালিক হয়েছে। মানুষকে সেবা করার মানসিকতা তৈরি করেছি আমরা। কথা নয় কাজে পরিনত করেছি। শ্রমিকদের প্রশিক্ষিত ও স্বাবলম্বী করতে আমরা কাজ করছি।

দেশের ৭৬ হাজার পরিবারের কাছে ২৫০০ টাকা মানবিক সহায়তা পৌছে দেয়া হয়েছে। শ্রমিক সন্তানরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে। সরকার তাদের সহযোগিতা করছে।

তিনি মঙ্গলবার সকাল ১১ টায় সিংড়া বাসস্ট্যান্ডে উপজেলার ১২ টি ইউনিয়ন ও পৌর এলাকার ১২ শ শ্রমিকদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করেন।

উপজেলা শ্রমিকলীগের সভাপতি, কাউন্সিলর জাহাঙ্গির আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম স্বপনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মো: জান্নাতুল ফেরদৌস।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন সহ ৩১ টি সংগঠনের শ্রমিক নেতৃবৃন্দ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102