ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাফা‌রি পার্ক থে‌কে পালা‌নো নীলগাই মধুপুর থেকে উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৩৮ বার পঠিত

টাঙ্গাই‌লের মধুপুরের পাহা‌ড়ি বনাঞ্চল থে‌কে এক‌টি নীলগাই উদ্ধার ক‌রা হ‌য়ে‌ছে। এরআগে নীলগাইটি গাজীপুরে বঙ্গবন্ধু সাফারী পার্ক থে‌কে পা‌লি‌য়ে যায়।

সোমবার (১০ই মে ) উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দক্ষিণ লাউফুলা এলাকার ঝোপঝাড় থে‌কে প্রথ‌মে গ্রামবাসী নীলগাই‌টি ধ‌রে। প‌রে সেটি দেখ‌তে শত শত মানুষ ভিড় করে। এরপর বনবিভাগের হেফাজতে দেয় স্থানীয়রা।

জানা যায়, দুদিন ধরে নীলগাই প্রাণীটি আশপাশের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। পরে বি‌কে‌লে গ্রামবাসিরা ফাঁদ পেতে ধরেন।

মধুপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হারুনুর রশীদ জানান, ধরা পড়া প্রাণী‌টি নীলগাই নিশ্চিত হওয়ার পর প্রাণহানি রোধে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়। প‌রে বনকর্মীরা সেখা‌নে হা‌জির হয়।

মধুপুর বনাঞ্চ‌লের সহকারি বন সংরক্ষক জামাল হোসেন তালুকদার জানান, এটি ভারতীয় নীলগাই। এক বছর আগে সীমান্ত পেরিয়ে দিনাজপুর এলাকায় ধরা প‌রে। পরব‌র্তীতে প্রাণী‌টি গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু সাফারী পার্কে ছেড়ে দেয়া হয়। এরপর গত ১০ই ফেব্রুয়ারী সাফারী পার্ক থেকে নীলগাই‌টি পালিয়ে যায়।

তি‌নি আ‌রও জানান, জেলার সখীপুর গজারী বনে থাকার সময় সাফারী পার্কের কর্মীরা ট্রাঙ্কুলাইজাইরে চেষ্টা করে নীলগাই‌টি ধর‌তে ব্যর্থ হয়। বর্তমা‌নে প্রাণীটি এখন সুস্থ রয়েছে। গাজীপুর সাফারী পার্কের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হবে।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন জানান, স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের জন্য বিরল প্রজাতির প্রাণিটির প্রাণ রক্ষা করা সম্ভব হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102