ads
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ২৮ বার পঠিত

সারাদেশেই গত দু’তিন বৃষ্টির পরিমাণ বেড়েছে। সে ধারাবাহিকতায় আসন্ন ঈদুল ফিতরের দিনও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (১১ মে) ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানীতে। এদিন ভোরে সর্বোচ্চ বৃষ্টি হয় ঢাকায় ২৪ মিলিমিটার।

শুধু ঢাকা নয়, বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে ৭৫, দিনাজপুরে ৬৬, রাজশাহীর বদলগাছীতে ৬৩, নেত্রকোনায় ৩৪, কিশোরাগঞ্জের নিকলীতে ৩৫ ও টাঙ্গাইলে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বুধবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় মাঝারি বা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আগামী দুই দিন বৃষ্টির এ ধারা অব্যাহত থাকবে। তাছাড়া আগামী বৃহস্পতি ও শুক্রবারও বৃষ্টি হবে। তাই বলা যায়, এবারের ঈদটা বৃষ্টিপাতের মধ্য দিয়ে যাবে সবার।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ ও নদীর পানি সমতল এই সময়ে দ্রুত বৃদ্ধি পেতে পারে।

পর্যবেক্ষণাধীন ৩৯টি পানি সমতল স্টেশনের মধ্যে পানি বৃদ্ধি পেয়েছে ১৯টিতে, হ্রাস পেয়েছে ১৭টিতে এবং অপরিবর্তিত রয়েছে ৩টিতে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102