ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঠাকুরগাঁওয়ে এক যুবকের ‘আত্মহত্যা’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৩৪ বার পঠিত

ঠাকুরগাঁও সদর উপজেলার মাধবপুর গ্রামে দেলোয়ার হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে ওই যুবকের লাশ বাড়ি হতে ৫শ’ গজ দূরে ভুট্টাক্ষেতের ভেতর একটি কাঠাল গাছ হতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এ মৃত্যুকে আত্মহত্যা বলে দেখছে পুলিশ।

মৃত দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলার মাধবপুর গ্রামের হাজি শামসুল হকের দ্বিতীয় ছেলে। তিনি হোসেন প্রাইম বিশ্ববিদ্যালয় হতে এমবিএ সমাপ্ত করেছেন।

পুলিশ জানায়, সোমবার রাতে বাড়িতে ইফতার মাহফিলের দাওয়াত শেষে আত্মীয়-স্বজনরা যে যার বাড়িতে চলে যায়। অন্যরা নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার ভোর রাতে পরিবারের লোকজন সেহেরি খেতে উঠে দোলোয়ার হোসেনকে তার নিজ ঘরে ডাকতে গেলে তাকে পাওয়া যায়নি। পরে মোবাইলে বারবার ফোন করেও তার ফোন বাজলেও রিসিভ হচ্ছিল না। সকালে পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ি হতে ৫শ’ গজ দূরে নিজেদের ভুট্টা ক্ষেতের ভেতর একটি কাঠাল গাছে তার লাশ ঝুলতে দেখতে পায়।

পরে রুহিয়া থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা রাজিয়া জানান, সুরতহাল রিপোর্টে প্রাপ্ত তথ্যানুযায়ী মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলে মনে হচ্ছে। তারপরও ঘটনার রহস্য উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিস্তারিত জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102