ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মালয়েশিয়া পাচারকালে ১৮ রোহিঙ্গা উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে ১৮ জন রোহিঙ্গাকে উদ্ধার এবং দুই দালালকে আটক করেছে পুলিশ।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার ভোরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

উদ্ধার হওয়া ১৮ জন রোহিঙ্গার মধ্যে ৩ জন শিশু, ১০ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছে। এ রোহিঙ্গারা উখিয়ার কুতুপালংসহ বিভিন্ন শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

আটক দালালরা হলেল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া জালিয়াঘাটা এলাকার মোহাম্মদ রফিকের স্ত্রী রশিদা বেগম (৩০) এবং একই এলাকার মোহাম্মদ মুসার স্ত্রী রাজিয়া বেগম (২০)।

ওসি হাফিজুর বলেন, মঙ্গলবার ভোরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে কিছু সংখ্যক রোহিঙ্গাকে জড়ো করা হয়েছে এমন খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে সমুদ্র সৈকত সংলগ্ন একটি বাড়ি থেকে রোহিঙ্গাদের উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও দুই দালালকে আটক করা হয়।

ওসি বলেন, বিষয়টি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা অনুযায়ী, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের হস্তান্তরে ব্যবস্থা নেয়া হবে।

আটক দালালদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান হাফিজুর রহমান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102