ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফটিকছড়িতে আম কুড়ানোর সময় বজ্রপাতে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

চট্টগ্রামের ফটিকছড়িতে বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার মা।

সমিতি হাট ইউনিয়নে ছাদেক নগর গ্রামে মঙ্গলবার সকালে এই প্রাণহানির ঘটনা ঘটে। মৃত রাইসা মনির বয়স হয়েছিল সাত বছর।

শিশুর স্বজনরা জানান, সকালে ঝড় শুরু হলে রাইসা আম কুড়াতে যায়। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধারে যাওয়ার সময় বজ্রপাতে আহত হয় তার মা রুকসানা আক্তার। তাদেরকে উদ্ধার করে প্রথমে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক রাইসাকে মৃত ঘোষণা করেন।

গুরুতর অবস্থায় রাইসার মাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

সমিতির হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশীদ নিউজবাংলাকে বলেন, ‘আম কুড়াতে গিয়ে শিশুর মৃত্যুর কথা শুনেছি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102