মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ।
যশোরের ঝিকরগাছা উপজেলার রাধানগর গ্রামে ৬ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী শিশুর পিতা জানান, সোমবার বিকেলে তার মেয়ে রাধানগর বাজারের যায়। এ সময় বাজারের পাশে আরো কয়েকটি শিশুর সাথে খেলা করছিলো। এ সময় বাজারের চায়ের দোকানদার সোহাগ তাকে মিষ্টি দেওয়ার প্রলোভন দিয়ে ডেকে নিয়ে যায়। এরপর তার দোকানের ভিতর নিয়ে ধর্ষণ করে। রক্তক্ষরণ শুরু হলে কাউকে কিছু না বলার কথা বলে তাকে ছেড়ে দেয়। মেয়েটি বাড়ি ফেরার পর রক্তক্ষরণ হতে দেখে ধর্ষণের বিষয়টি বুঝতে পেরে স্থানীয় চেয়ারম্যানকে জানানো হয়।
এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) জানান, তারা শিশুটির শরীর থেকে নমুনা সংগ্রহ করেছেন। রিপোর্ট পেলে বলা ধর্ষণের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, স্থানীয় চেয়ারম্যান নির্যাতিত শিশু ও তার পিতাকে থানায় নিয়ে এসে অভিযোগ দেন। অভিযোগের সত্যতা পাওয়ায় চা দোকানী সোহাগকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।