ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুই মোটরসাইকেলের মুখােমুখি সংঘর্ষে নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় দুই মােটরসাইকেলের মধ্যে সংঘর্ষে ২ চালক নিহত হয়েছেন। এসময় মােটরসাইকেলের ৪ আরোহী আহত হন।

মঙ্গলবার (১১ মে) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার কেয়টখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: লােকমান হােসেন (৩০) ও শাহ-জালাল (৩৫)। নিহত লােকমানের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কান্দিপাড়া গ্রামের সিরাজ মােল্লার ছেলে। অপর নিহত শাহ-জালাল শরীয়তপুর জেলার সখিপুরের চরকান্দা মুন্সীকান্দি গ্রামের সামসুদ্দোহা সরকারের ছেলে। নিহত দুইজনই মােটরসাইকেলের রাইডার। তারা মােটরসাইকেলে করে ভাড়ায় যাত্রী আনা-নেওয়া করতেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, বিপরীতগামী দুটি মােটর সাইকেলের মধ্যে মুখােমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মােটরসাইকেল চালক লােকমান। গুরুতর আহত অবস্থায় উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান অপর মােটরসাইকেলের চালক শাহ-জালাল। আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102