ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

সিলেটে বাসার ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত ১০টার দিকে নগরীর আখালিয়া সুরমা আবাসিক এলাকার একটি বাসা থেকে আকলিমা আক্তার রিমা নামের ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

আকলিমা আক্তার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানাপিং গ্রামের আবদুল আহাদ শিবলুর মেয়ে। সুরমা আবাসিক এলাকার একটি বাসায় তারা ভাড়া থাকতেন।

জানা যায়, গত সোমবার ইফতারের পর আকলিমা তার শয়নকক্ষে চলে যায়। রাত ৯টার দিকে পরিবারের সদস্যরা সিলিং ফ্যানের সঙ্গে তার লাশ ঝুলতে দেখেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে রাত ১০টার দিকে পুলিশ ওই বাসায় গিয়ে আকলিমার লাশ উদ্ধার করে।
সিলেট কোতোয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ জানান, আকলিমার হাত গ্লাসের টুকরো দিয়ে কাটা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102