ads
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমিকার বোনের বাড়িতে বিয়ের দাওয়াত দিতে গিয়ে কারাগারে প্রেমিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৪০ বার পঠিত

দীর্ঘদিন যাবত একজনের সঙ্গে প্রেম করে অবশেষে অন্য কাউকে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছিল প্রেমিক। তার উপর প্রেমিকার বাড়ির পাশে বিয়ের কার্ড বিতরণ করতে এসে অবশেষে কারাগারেই যেতে হলো এক যুবককে। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবকের নাম বিলাস চন্দ্র রায়। সে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের বানুরহাট গ্রামের নরেন্দ্রনাথ রায়ের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিলাসের সঙ্গে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের উত্তর বলরামপুর গ্রামের বাসিন্দা ও বোদা পাথরাজ সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। এক সময় ওই ছাত্রী বিলাসকে বিয়ের জন্য চাপ দেয়। এদিকে বিলাস কালক্ষেপণ করে গোপনে অন্য জায়গায় বিয়ে করার প্রস্তুতি নেয়।

সোমবার সকালে ওই প্রেমিকার বাড়ির পাশে তার বোনের বাড়িতে বিয়ের কার্ড বিতরণ করতে আসে বিলাস। বিষয়টি জেনে যায় ওই ছাত্রী। পরে বিষয়টি তার বাবা-মাকে জানায়। এক পর্যায়ে ওই ছাত্রীর বাবা-মা প্রতিবেশিদের সহায়তায় বিলাসকে আটক করে থানায় সোপর্দ করে।

প্রতারণার শিকার ওই প্রেমিকা বাদী হয়ে আটোয়ারী থানায় বিলাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার আটোয়ারী থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102