ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেনীর ৪ থানায় নতুন ওসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৩৬ বার পঠিত

ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া থানায় এবং জেলা গোয়েন্দা শাখার ওসি পদে বদলি আদেশ দেয়া হয়েছে। সোমবার ফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী এ আদেশ জারি করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফুলগাজী থানায় ওসি পদে জেলা গোয়েন্দা পুলিশের ওসি এএনএম নুরুজ্জামান, ছাগলনাইয়া থানায় ওসি পদে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখার পরিদর্শক মো. শহীদুল ইসলাম, পরশুরাম থানায় ওসি পদে জেলা ডিএসবি’র পরিদর্শক মো. খালেদ হোসেন ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি পদে জেলা পুলিশের কন্ট্রোল রুমের ইনচার্জ সাইফুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।

এদিকে ফুলগাজী থানার বর্তমান ওসি মোহাম্মদ কুতুব উদ্দীন ও ছাগলনাইয়া থানার বর্তমান ওসি মো. মেজবাহ উদ্দিন আহম্মদকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখায় বদলি করা হয়েছে। এছাড়াও পরশুরাম থানার বর্তমান ওসি মো. শওকত হোসেনকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের ডিএসবিতে বদলির আদেশ জারি করা হয়েছে।

জেলা পুলিশের দফতর থেকে জানানো হয়, বাংলাদেশ পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আন্তঃজেলায় বিভিন্ন থানার ওসি পর্যায়ে বদলির আদেশ জারি করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102