ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

গণপ‌রিবহন বন্ধ থাকায় ঈদযাত্রায় মহাসড়‌কে মানু‌ষের দু‌র্ভোগ চর‌মে পৌঁ‌ছে‌ছে। ঈদের ছুটিতে ছোট ছোট গাড়িতে হাজার হাজার মানুষ বাড়ির উদ্দেশে রওনা হয়েছে। এতে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব পার থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্যা পর্যন্ত প্রায় ৪০ কি‌লো‌মিটার দীর্ঘ যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (১১ মে) সন্ধ্যা থেকে মহাসড়‌কে গা‌ড়ির চাপ বাড়তে শুরু করে। বুধবার (১২ মে) ভোররাত থে‌কে গা‌ড়ির চাপ প্রচণ্ড বে‌ড়ে‌ যায়। এ সময় মহাসড়কে বেশ কয়েকটি ছোট ছোট দুর্ঘটনা ও বিশৃঙ্খলায় ৪০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে চরম ভোগান্তির শিকার হচ্ছে চালক ও ঈদযাত্রীরা।

যাত্রীদের অভিযোগ, সব কিছু স্বাভাবিক রেখে গণপরিবহন বন্ধ করে করোনা সংক্রমণ ঠেকানোর চেষ্টা ঠিক হয়নি। মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে বাড়ি যাবেই। এ মুহূর্তে গণপরিবহন বন্ধ রাখায় মানুষ গাদাগাদি করে ট্রাক পিকআপ করে বাড়ি ফিরছে। এতে করোনার ঝুঁকি আরও বাড়ছে।

টাঙ্গাইল ট্রা‌ফিক পু‌লি‌শের সা‌র্জেন্ট কাজী অলিদ জানান, গভীর রাত থে‌কেই মহাসড়‌কে গা‌ড়ির চাপ বে‌ড়ে গে‌ছে। সকাল থেকেই বঙ্গবন্ধু সেতু হ‌তে মির্জাপুর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে যানজট নিরসন হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102