ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

র‌্যাবের গাড়িতে মাইক্রোর ধাক্কা, নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা র‌্যাবের গাড়িতে একটি মাইক্রোবাসের ধাক্কায় র‌্যাব-৪ এর একজন সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন র‌্যাব সদস্যসহ এক মোটর মেকানিক।

বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সার্জেন্ট মোঃ খায়রুল ইসলাম র‌্যাব-৪ এর সদস্য বলে জানিয়েছেন সাথে থাকা র‌্যাবের এসআই রাকিব। এঘটনায় লিটন মিয়া নামের এক মোটর মেকানিক মারা গেছেন।

আহতরা হলেন, গাড়িতে থাকা র‌্যাব-৪ সদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরীফুল ইসলাম, সৈনিক মো. আতিক, কর্পোরাল প্রদীপ কুমার ও মিস্ত্রী রিফাত (২০)।

এসআই রাকিব জানান, বুধবার সকালে শ্রীপুর যাওয়ার পথে র‌্যাব-৪-এর একটি গাড়ি গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় গিয়ে পৌঁছালে হঠাৎ বিকল হয়ে পড়ে। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড় করিয়ে স্থানীয় মেকানিক রিফাত ও লিটনকে ডেকে নিয়ে মেরামত করা হচ্ছিল। এসময় পেছন থেকে একটি দ্রুত গতির মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে র‌্যাব-৪ এর গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা চার র‌্যাব সদস্য ও দুই মেকানিক গুরুতর আহত হন। পরে তাদের চিকিৎসার জন্য মাওনা চৌরাস্তার আল হেরা মেডিকেল সেন্টারে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সার্জেন্ট খায়রুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামার হোসাইন জানান, সকাল ৯টার দিকে মহাসড়কের ভবানীপুর এলাকায় দাঁড়িয়ে থাকা র‌্যাবের গাড়িতে ধাক্কা দেয় অজ্ঞাতনামা একটি মাইক্রোবাস। এতে এক র‌্যাব সদস্য, গাড়ি মেরামত করতে আসা মেকানিক সুমন মারা যায় এবং তিন র‌্যাব সদস্য অপর মেকানিক রিফাত আহত হন।

আল হেরা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা: হুমায়ুন কবির খান জানান, চার র‌্যাব সদস্যকে আহত ও এক র‌্যাব সদস্যকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102