ads
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশে ২৪ ঘণ্টায় আরও ৪০ মৃত্যু, শনাক্ত ১১৪০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মে, ২০২১
  • ২১ বার পঠিত

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বৈশ্বিক মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪৫ জনে।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ১৪০ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো সাত লাখ ৭৭ হাজার ৩৯৭ জন।

করোনার সবশেষ আপডেট জানাতে বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে মারা যাওয়া ৪০ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩২ জন, বেসরকারি হাসপাতালে পাঁচজন ও বাসায় তিনজন মারা গেছেন।

করোনায় মৃত ৪০ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব চারজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন এবং ষাটোর্ধ ২০ জন রয়েছেন।

মারা যাওয়া ৪০ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম ১৩ জন, রাজশাহী তিনজন, খুলনা দুজন, বরিশাল দুইজন, সিলেট একজন এবং রংপুর বিভাগে তিনজন রয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ৯২৮ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা সাত লাখ ১৮ হাজার ২৪৯ জনে দাঁড়ালো। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২ দশমিক ১৫ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৪৫৯টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৪৬০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৫ হাজার ২৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। এনিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৫৬ লাখ ৭৭ হাজার ২২২টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৭ দশমিক ৪৫ শতাংশ।

গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হয় দেশে। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে যায়। এতে মৃত্যুর মিছিলও বড় হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102