নতুন মোড় নিলো, মিতু হত্যাকাণ্ডে। চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা করেছেন মিতুর বাবা। যাতে প্রধান আসামি করা হয়েছে স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারহ ৮ জনকে।
এর আগে বুধবার (১২ মে) সকালে সংবাদ সম্মেলনে পিবিআই প্রধান বনজ কুমার জানিয়েছেন, মিতু হত্যায় বাবুল আক্তারের সম্পৃক্ততা পাওয়া গেছে। ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি জানান, বাবুলের দুই বন্ধু এরই মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে নতুন মামলায় সাক্ষী হচ্ছেন।
তিনি আরও বলেন, বাবুল আক্তারকে আজ গ্রেফতার দেখানো হবে এবং আগের মামলা ফাইনাল রিপোর্ট দেবে পুলিশ। মিতুর বাবা বাদী হয়ে বাবুল আক্তারকে প্রধান আসামি করে মামলা করবে। এজাহার প্রস্তুত করা হয়েছে।
পাঁচ বছর আগে চট্টগ্রামে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় বাদী ছিলেন স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। তদন্তে তার বিরুদ্ধেই হত্যার সঙ্গে জড়িত থাকার সংশ্লিষ্টতা পাওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য ডেকে তাকে হেফাজতে নিয়েছে পিবিআই।