ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আল-আকসায় ইসরায়েলি পুলিশের হামলায় আহত ৭

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

ইসরায়েলি আগ্রাসনে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে আরও সাত ফিলিস্তিনি আহত হয়েছে। বুধবার (১২ মে) সকালে ইসরায়েলি পুলিশের রাবার বুলেট ও সাউন্ড বোম বিস্ফোরণে আহত হন তারা। আহতদের মধ্যে তিনজনকে আল মক্কাসিদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

বুধবার (১২ মে) দিনের শুরুতে শরণার্থী প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি যুবকদের সংঘর্ষ বাঁধে। এতে সাত যুবক আহত হয়।

গত সোমবার (১০ মে) থেকে হামাসের রকেট হামলায় এ পর্যন্ত পাঁচ ইসরায়েলি নিহত হয়েছেন। যাদের মধ্যে দুজন নারী। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনই শিশু।

আল-আকসা মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। তবে ইহুদিরা জায়গাটিকে তাদের নিজের উপাসনালয় হিসেবে বিভিন্ন সময় দখল করে রাখে।

১৯৬৭ সালে আরব-ইসরায়েলের যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। এরপর ১৯৮০ সালে পুরো জেরুজালেম তাদের নিয়ন্ত্রণে চলে যায়; যা এখনো আন্তর্জাতিক সম্প্রদায় থেকে স্বীকৃতি পায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102