আবারও একদিনে সর্বোচ্চ প্রাণহানি দেখলো ভারত। করোনায় দেশটিতে মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৫ জনের।
এ নিয়ে ভারতে প্রাণহানি আড়াই লাখ ছাড়িয়েছে। একদিনে দেশটিতে শনাক্ত ৩ লাখ ৪৮ হাজার ৪২১ জন। শেষ দুদিনে প্রাণহানি কিছুটা কমলেও বুধবার তা ছাড়িয়ে গেছে সব রেকর্ড। এমন পরিস্থিতিতে শ্মশানে জায়গা না থাকায়, গঙ্গায় প্রতিদিনই বাড়ছে ভেসে আসা মৃতদেহের সংখ্যা।
মহামারী নিয়ন্ত্রণে ভারতের ১৪ রাজ্যে চলছে রাত্রিকালীন কারফিউ আর লকডাউন।