ads
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈদের তিনদিন বন্ধ থাকবে করোনার টিকাদান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

ঈদের ছুটির তিনদিন করোনার টিকাদান কার্যক্রম বন্ধ থাকবে। ছুটির আগের দিন রাজধানীর হাসপাতালগুলোর টিকা কেন্দ্রগুলো ফাঁকা ছিলো বললেই চলে। রোজা এবং ঈদের ছুটির কারণে মানুষ কম বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, টিকা সংকটে প্রথম ডোজের রেজিস্ট্রেশন বন্ধ। আর যারা দ্বিতীয় ডোজ নিবেন তাদের অনেকেই পাচ্ছেন না এসএমএস।

৮০ বছর বয়সী আব্দুল খালেক। ৯ সপ্তাহ হয়ে গেছে করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ডোজের জন্য কোনো এসএমএস পাননি এখনো। তাই সরাসরি হাসপাতালে চলে এসেছেন। তিনি বলেন, ‘৪ তারিখে ডেট ছিলো কিন্তু কোন ম্যাসেজ আসেনি। আমরা বয়স তো ৮০ বছর। রোজা রেখে এ অবস্থায় আমাকে এখানে আমাকে পাঠায়নি।’

টিকা নিতে আসা অন্যদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আরো এক প্রবীন বলেন, ‘প্রধম ডোজের পরই দ্বিতীয় ডোজের তারিখ লিখে দিয়েছিলো। কিন্তু আমার যে কোভিড হয়েছে তারা তো জানেন না। যার জন্য নেগেটিভ হওয়ার ২৮ দিন পর আমি আসলাম।’

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে টিকা নিতে রেজিস্ট্রেশন করেছিলেন ৩২ হাজার ৬৩৪ জন। প্রথম ডোজ নিয়েছেন ২৭ হাজার ৪৯৪ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ২২ হাজার ২০৬ জন। রেজিস্ট্রেশন করেও টিকা নেননি ৫ হাজার ১৪০ জন।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দীন বলেন, ‘প্রথম দিকে তো অনেক বেশি ছিলো। এমনও দিন গেছে ১৯শ’ পর্যন্ত দিয়েছি। এখন দুই থেকে তিনশ দেয়া হয় প্রতিদিন। যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের সকলকে ২য় ডোজ দিতে পারবো কিনা আমরা কনফার্ম না। প্রায় সবাইকে দিতে পারবো তবে শেষের দিকে শর্ট পড়তে পারে।’

রাজধানীর পঙ্গু হাসপাতাল ও ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে গড়ে ১২ থেকে ১৫শ’ মানুষকে টিকা দেয়া হয়। সেগুলোতে এখন দিনে ১৫০ থেকে ২০০ মানুষ টিকা নিচ্ছেন।

২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার বলেন, ‘প্রথম ডোজ দিয়েছিলাম ১২ হাজার ৩৯৫ টার মত। ২য় ডোজ ইতিমধ্যে ১০ হাজারের ওপর দিয়েছি। এ মাস যতটুকু আছে চালিয়ে নিয়ে যাবো। সরকারি নির্দেশ আছে। যেটুকু শর্টেজ আছে চলে আসবে।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক অধ্যাপক ডা. গনি মোল্লা বলেন, ‘আজকে তো শেষ কর্মদিবস ঈদের আগে তাই লোকজন কম হবেই। যারা ১ম ডোজ নিয়েছেন ঈদের পর পাবেন। আর নতুন করে ১ম ডোজটা আমরা বন্ধ রেখেছি।’

টিকা সংকটে কাটাতে চীন থেকে আসা ৫ লাখ ডোজ কিছুটা স্বস্তি আনলেও তা পর্যাপ্ত নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102