ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈদের দিনেও ফিলিস্তিনে বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৩৭ বার পঠিত

ঈদের দিনেও ফিলিস্তিনে বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার ফিলিস্তিনে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ফিলিস্তিনের মানুষের সকালের ঘুম ভেঙেছে বোমার শব্দে। এতে মলিন হয়ে গেছে ঈদের আনন্দ।

কিছুক্ষণ পরপর ইসরায়েলের যুদ্ধবিমান থেকে বোমা গিয়ে পড়ছে গাজা শহরে। ভবনগুলো কেঁপে উঠছে বোমার শব্দে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েকদিনের বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ এ। নিহতদের মধ্যে ১৭ জনই শিশু। আহত হয়েছে ৩৯০ এর বেশি মানুষ।
এদিকে, ইসরায়েলি পুলিশের বিরুেদ্ধে ইসরায়েলের অভ্যন্তরে আরব পরিবারে হামলা চালানোর অভিযোগ উঠেছে। ইন্টারনেটে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি পুলিশ বলপ্রয়োগ আরব পরিবারগুলোর বাসার ভিতরে প্রবেশ করতে চাচ্ছে, লাঠি দিয়ে পেটাচ্ছে। এসব দেখে আতঙ্কে চিৎকার করছে নারী ও শিশুরা।

ইসরায়েল জানিয়েছে, হামাস গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ১৫০০ রকেট হামলা চালিয়েছে। সংঘর্ষে এ পর্যন্ত ৬ ইসরায়েলি নিহত হয়েছে।

সূত্র : আল জাজিরা

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102