ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৪০ বার পঠিত

ঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) দুপুরে হঠাৎ ঝড়ের কবলে ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

গত ৭ মে থেকেই ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় ছিল পাটুরিয়া-দৌলতদিয়া। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ যাত্রী ও গাড়ির জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হলে গত রোববার (৯ মে) থেকে চরম ভোগান্তি শুরু হয় যাত্রীদের। বুধবার (১২ মে) বিকেলে নৌরুটের সব ফেরি চালু করায় স্বস্তি দেখা দিয়েছে যাত্রীদের মধ্যে। ফলে নির্বিঘ্নেই সন্ধ্যা থেকে পদ্মা পার হচ্ছেন তারা। কিন্তু এরমধ্যে ঝড়ের কবলে আবারও ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে আবারও চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজির হাট নৌরুটে ২০টি ফেরি রয়েছে। গত কয়েকদিন ধরে জরুরি গাড়ি পারাপারে ৬টি ফেরি চালু থাকলেও বুধবার সন্ধ্যার পরও যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় সব ফেরি চলাচল শুরু হলেও আবারও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এত কিছুর পরও ভাইরাস সংক্রমণ ও ঝড়ের মধ্যে ফেরি করে গন্তব্যে যেতে চাচ্ছেন তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102