ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে এক বছরে করোনায় ৩৭৫ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

সিলেট বিভাগে থামছে না করোনায় সংক্রমণ। বাড়ছে প্রাণহানি। মহামারি করোনায় গত এক বছরে সিলেট বিভাগে মৃত্যু হয়েছে ৩৭৫ জনের। এরমধ্যে সিলেট জেলায় মৃত্যু হয়েছে ৩০০ জনের।

এদিকে আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ২ জন। আর ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৫৩ জন। যার মধ্যে ১৭ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১১৬ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৫৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ১৭ জন, সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারে ১২ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজে আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়।

নতুন এই ৫৩ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৩৯২ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮৩০ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭৬১ জন, হবিগঞ্জে ২ হাজার ৪২৯ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৭২ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।

গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১৬ জন। এরমধ্যে সিলেটের ৫২ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ৫০ জন, মৌলভীবাজারে ১০ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ২৪৮ জন। এর মধ্যে সিলেট জেলার ১৩ হাজার ৪০৫ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৬৮৬ জন, হবিগঞ্জে ১ হাজার ৯২৩ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৩৪ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন করোনা আক্রান্ত রোগী। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৮৯ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১১ জন ও মৌলভীবাজারে ১ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে যে ২ জন মারা গেছেন তারা সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৭৫ জনে। এরমধ্যে সিলেট জেলার ৩০০ জন, সুনামগঞ্জে ২৮ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৯ জন রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102