ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লকডাউন অমান্য করে ঈদ করতে ঢাকা ছেড়েছেন ৬০ লাখ মানুষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ২৫ বার পঠিত

ঈদুল ফিতরে দেশে লকডাউন থাকলেও রাজধানী থেকে গ্রামের বাড়িতে ঈদ করতে গিয়েছে ৬০ লক্ষাধিক মানুষ। গণপরিবহন সীমিত আকারে চালু থাকার সুযোগকে কাজে লাগিয়ে প্রাইভেটকার, ট্রাক, পিকআপ ভ্যান আর সামর্থবানরা বাড়ি গেছেন বিমানে করে।

ঢাকায় মোবাইল ফোন ব্যবহারকারীদের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

ঈদের একদিন আগে ডাক ও টেলযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার পূর্বের ৮ দিনের তথ্য উল্লেখ করে ৬০ লাখ মানুষের ঢাকা ত্যাগের খবর জানিয়েছেন।

ফেসবুকের ভেরিফাইড পেজে তিনি লিখেছেন, করোনার সামনের দিনের সম্ভাব্য ভয়ঙ্করতার কিছু তথ্য তুলে ধরছি। গত ৪ থেকে ১১ মে ঢাকা থেকে ঢাকার বাইরে গেছে ৬০ লাখ ৭২ হাজার ১৭৮ জন। এর মধ্যে গ্রামীণের সিম ব্যবহারকারী ৪৯ লাখ ২৪ হাজার ৯৯২, রবির সিম ব্যবহারকারী ৫ লাখ ২৮ হাজার ৩৯৩, বাংলালিংকের সিম ব্যবহারকারী ৪ লাখ ৫৩ হাজার ৯১৩ ও টেলিটক সিম ব্যবহারকারী ১ লাখ ৬৪ হাজার ৮০৩ জন।

মোস্তাফা জব্বার আশঙ্কা প্রকাশ করে বলেন, ওরাতো সবাই ফিরবে। আমরা জানি না কতটা নিরাপত্তাসহ তারা ফিরবে। কতজন করোনা বহন করে আনবে অথবা কতজন করোনা ঢাকা থেকে বহন করে নিয়ে গেছে।

#বার্তা বাজার

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102