ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাবুলের নির্যাতনে চারবার আত্মহত্যা করতে চেয়েছিল মিতু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

বাবুল আক্তারের নির্যাতনের কারণে অন্তত চারবার আত্মহত্যা করতে চেয়েছিলেন মিতু। বুধবার রাতে একটি টিভি টকশোতে যুক্ত হয়ে এ কথা বলেন মিতুর মা সাহেদা মোশাররফ।
তিনি বলেন, মিতুকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন বাবুল আক্তার। সেই নির্যাতন সহ্য করতে না পেরে একবার গাড়ির নিচে ঝাঁপ দিতে গিয়েছিল মিতু। একবার গলায় ফাঁস দিতে চেয়েছিল। একবার সিঁড়িতেই সারারাত কাটায়। আরেকবার তাদের ভবনের দশ তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল।

এসব ঘটনা বাবুলের মা-বাবা জানতেন দাবি করে মিতুর মা বলেন, এসব কাহিনী বাবুলের মা-বাবা জানতেন। তাদের বলা হলেও তারা ছেলের পক্ষ নিয়ে বলতো আপনার মেয়ে অশিক্ষিত। আমার ছেলের সঙ্গে মানায় না। তাকে আপনার নিয়ে যান। আমরা তাকে আরেকটি বিয়ে করাবো। তাদের সংসার টেকাতে অভিভাবকের ভূমিকা নেয়ার আহ্বান করলেও তারা সবসময় মিতুর বিপক্ষে অবস্থান নিতেন।

তিনি আরো বলেন, কক্সবাজারে গায়েত্রীর সঙ্গে বাবুল আক্তারের সম্পর্কের বিষয়ে মিতু আমাকে সব বলেছে। খুনের দুই মাস আগে কক্সবাজারের একটি হোটেলের এক রুমে দুই সন্তান নিয়ে ছিল মিতু, আরেক রুমে ছিল গায়েত্রী। সেই রুমে রাত তিনটা পর্যন্ত কম্পিউটারে কাজ করেছিলেন গায়েত্রী ও বাবুল। তখন মিতু জিজ্ঞেস করলে বাবুল বলেছিলেন- তার বিদেশ যাওয়ার বিষয়ে কম্পিউটারে কাগজপত্র ঠিক করছে।

এমন সময় ছোট মেয়ে টাপুর কান্না করে ওঠে। এরপর তাকে নিয়ে রুমের বাইরে হাঁটতে যায় মিতু। এর কিছুক্ষণ পর রুমে ঢুকে গায়েত্রী ও বাবুলকে সে যে অবস্থায় দেখতে পায় তা বলার যোগ্য না। খুব খারাপ অবস্থায় ছিল তারা দুজন।

মিতুর মা আরো বলেন, এটা দেখে মিতু কাঁদতে কাঁদতে আমাকে ফোন করে। আমি তাকে বলেছিলাম তুমি আমাদের কাছে চলে আসো। তবে মিতু বলে সে সংসার ছেড়ে চলে এলে তার দুটা সন্তান আছে, তারা মনে করবে আম্মা খারাপ আর আব্বু ভালো। সন্তানের মুখের দিকে তাকিয়ে সে সংসারটা করতে চেয়েছিল।

মূলত গায়েত্রীর সঙ্গে পরকীয়ার জেরে মিতুকে খুন করেছেন বাবুল। বাবুলকে গায়েত্রী যে ২৯টি এসএমএস দিয়েছিলেন সবটি মিতু আমাকে লিখে দিয়েছিল। এসব ঘটনা আমরা শুরু থেকেই ডিবির তদন্ত কর্মকর্তাকে দিয়েছি, সব কাহিনী জানিয়েছি। গায়েত্রীর ছবি, এসএমএস সব দিয়েছি। এরপরও কেন মামলাটি এগোলো না আমরা জানি না।

এদিকে, বুধবার দুপুরে বাবুল আক্তারকে প্রধান আসামি করে নগরীর পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন মিতুর বাবা। মামলায় বাবুল আক্তার ছাড়াও আরো সাতজনকে আসামি করা হয়। এর পরপরই প্রায় পাঁচ বছর আগে করা বাবুল আক্তারের মামলাটির চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয় পিবিআই।

এরপর দুপুর আড়াইটার দিকে বাবুল আক্তারকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন জানায় পিবিআই। শুনানি শেষে তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম সরওয়ার জাহানের আদালত।

মিতুর বাবার করা মামলার অন্য আসামিরা হলেন- কামরুল ইসলাম সিকদার ওরফে মুসা, এহতেসামুল হক ভোলা, মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, আনোয়ার হোসেন, খায়রুল ইসলাম, সাইদুল ইসলাম সিকদার ওরফে শাকু ও শাহজাহান মিয়া।

এর মধ্যে বুধবার রাতে আসামি সাইদুল ইসলাম সিকদার ওরফে শাকুকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রানীরহাট বাজার এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

২০১৬ সালের ৫ জুন সকালে নগরের জিইসি মোড়ের কাছে ওআর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তার। মামলাটি তদন্ত করছিল নগর ডিবি পুলিশ। পরে গত বছরের জানুয়ারিতে আদালতের নির্দেশে মামলার তদন্তভার পায় পিবিআই।

#ডেইলি বাংলাদেশ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102