ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতের করোনা হাসপাতালে অক্সিজেনের অভাবে ৭৪ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

মর্মান্তিক ঘটনা! অক্সিজেনের অভাবে পর পর মৃত্যু ৭৪ জনের। ঘটনাটি ঘটেছে ভারতের গোয়াতে।

জানা গেছে, যে হাসপাতালে এই মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি কেন্দ্রশাসিত অঞ্চল গোয়ার সবচেয়ে বড় কোভিড পরিষেবা দেয়া মেডিকেল কলেজ এবং হাসপাতাল।

মধ্যরাত তখন, ঘড়িতে ২ টা বেজেছে, এক এক করে শ্বাসকষ্ট শুরু হয় ১৩ জনের। ভোর ৬টার মধ্যে সব শেষ। এরপর বৃহস্পতিবার ১৫ জনের মৃত্যু হয়। বুধবার মৃত্যু হয় ২০ জনের। মঙ্গলবার মধ্যরাতে মৃত্যু হয়েছিল ২৬ জনের।
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেন, ”এই সপ্তাহে যারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন, মেডিকেল অক্সিজেন মজুত এবং সরবরাহের মধ্যে ব্যবধানের কারণে এই ঘটনা ঘটেছে”।

মুখ্যমন্ত্রী হাইকোর্টের কাছে তদন্তের আবেদন করেছেন। তিনি বলেছিলেন, রাজ্যে অক্সিজেন সরবরাহের কোনও অভাব নেই।

গোয়া ফরোয়ার্ড পার্টির সহ-সভাপতি দুর্গাদাস কামাট জানিয়েছেন, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, মুখ্য সচিব এবং নোডাল অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তারা।

চূড়ান্ত অব্যবস্থার ছবি দেখা গেল গোয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের। সারি সারি পড়ে আছে কোভিড রোগী। স্টোর রুমেও কোনও জায়গা নেই। কোনও জায়গা খালি নেই। বেড নেই, মাটিতেই শুয়ে রয়েছে একের পর এক রোগী। এই মুহূর্তে গোয়ায় সংক্রমণের হার ৫১ শতাংশ। সূত্র: জি নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102