ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা; বিশ্বে একদিনে সাড়ে ১২ হাজার মৃত্যু, আক্রান্ত প্রায় ৭ লাখ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মে, ২০২১
  • ৩৮ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আরও ১২ হাজার ৫১১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৯০ হাজার ৮৩২ জন।

এর মধ্য দিয়ে বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ২৫ লাখ ৩৮ হাজার ৮ জনে, মারা গেছেন মোট ৩৩ লাখ ৭১ হাজার ৪২৬ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতে।

শুক্রবার ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৬ হাজার ১২৩ জন, মারা গেছেন ৩ হাজার ৮৭৯ জন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ২৪৩ জন, মারা গেছেন ২ লাখ ৬৬ হাজার ২২৯ জন।

দৈনিক আক্রান্ত ও মৃত্যুর তালিকায় ভারতের পরেই অবস্থান করছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার বৃহত্তম এই দেশটিতে শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৪৮৬ জন, মারা গেছেন ২ হাজার ১৮৯ জন।

দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ কোটি ৫৫ লাখ ২১ হাজার ৩১৩ জন, মারা গেছেন ৪ লাখ ৩২ হাজার ৭৮৫ জন।

মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বের দেশগুলোর মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসেবে শীর্ষে থাকা দেশ যুক্তরাষ্ট্রে ক্রমশ কমে আসছে এ রোগে দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা।

এই তালিকায় বর্তমানে তৃতীয় অবস্থানে থাকা এই দেশটিতে শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ২৫৬ জন, মারা গেছেন ৭২২ জন। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৩৬ লাখ ৬৩ হাজার ৯৮৪ জন, মারা গেছেন মোট ৫ লাখ ৯৯ হাজার ২০৩ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102