ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যতদিন প্রয়োজন গাজায় হামলা চলবে : নেতানিয়াহু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৩৭ বার পঠিত

গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার (১৫ মে) টেলিভিশনে দেয়া ভাষণে তিনি বলেন, ‘যতদিন প্রয়োজন ততদিন গাজায় হামলা চলবে এবং যতটা সম্ভব বেসামরিক ব্যক্তিদের হতাহত এড়ানো হবে।’

তিনি বলেন, ‘এই লড়াইয়ের জন্য আমরা দায়ী নই, দায়ী তারাই যারা আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা এই অভিযানের মধ্যবর্তী পর্যায়ে রয়েছি। অভিযান এখনো শেষ হয়নি এবং যতদিন প্রয়োজন ততদিন অভিযান চলবে।’

নেতানিয়াহু বলেন, ‘হামাস উদ্দেশ্যমূলকভাবে বেসামরিক মানুষের মধ্যে লুকিয়ে তাদের ক্ষতি চায়। আমরা সবকিছু করছি, তবে বেসামরিক মানুষের ক্ষতি কমাতে এবং সরাসরি সন্ত্রাসীদের ওপর আঘাত হানতে সম্ভাব্য সবকিছু করছি।’

সাতদিন ধরে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন চলছেই। রোববার সকালের দিকেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নতুন করে আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ডজন খানেক। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের কমপক্ষে দু’টি আবাসিক ভবন ধসে পড়েছে।

গাজা উপত্যকায় সাতদিন ধরে চলা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১৪৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৪১ জন শিশু ও অনেক নারী রয়েছেন। আহত হয়েছেন আরও ৯৫০ জন।

এদিকে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। এখন পর্যন্ত ইসরায়েলে ১০ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে দুজন শিশু রয়েছে। শনিবার নতুন করে দুই ইসরায়েলি নিহত হয়েছেন।

শনিবার হামলা চালিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) কার্যালয় ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। আকস্মিকভাবে হামলা চালিয়ে গাজার ১১তলা বিশিষ্ট আল-জালা ভবন গুঁড়িয়ে দেয়া হয়েছে। ভবনটিতে আল-জাজিরা, এপিসহ কিছু মিডিয়া অফিসের কার্যালয় ছিল। ছিল কিছু আবাসিক অ্যাপার্টমেন্টও।

সূত্র : রয়টার্স

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102