ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইসরায়েলকে পূর্ণ সমর্থন ব্রাজিলের!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৩৫ বার পঠিত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনার বর্বোরোচিত হামলার জবাব দিতে এখন পর্যন্ত কয়েক হাজার রকেট ইসরায়েলে নিক্ষেপ করেছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। এদিকে ইসরায়েলের নেতানিয়াহু প্রশাসন বিভিন্নভাবে বিশ্ববাসীকে বোঝানোর চেষ্টা চালাচ্ছে রকেট হামলার প্রেক্ষিতে তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে।

এদিকে রোববার (১৬ মে) এক টুইট বার্তায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, বিশ্বের বেশ কয়েকটি দেশ ইসরায়েলের প্রতি সংহতি জানিয়েছে। তাতে দেখা গেছে ওই সব দেশের মধ্যে যুক্তরাষ্ট্র যেমন রয়েছে তেমনই রয়েছে ব্রাজিল।

২৫টি দেশের পতাকা প্রকাশ করে নেতানিয়াহু লেখেন ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে আমাদের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ। নেতানিয়াহুর প্রকাশ করা বিভিন্ন দেশের পতাকাগুলো মধ্যে এক নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র এবং ৬ নম্বরে রয়েছে ব্রাজিল।

ইসরায়েলের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক অবশ্য পুরনো নয়। বিভিন্ন ইস্যুতে ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে ব্রাজিল ইসরাইলকে সমর্থন করে। এর আগে ২০১৮ সালে ব্রাজিলের ডানপন্থি প্রেসিডেন্ট বলসোনারো জানিয়েছিলেন ব্রাজিল তাদের দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করবে।

এক টুইট বার্তায় বলসোনারো বলেছিলেন, ‘ইসরায়েল একটি সার্বভৌম রাষ্ট্র এবং আমরা যথাযথভাবে সেটির প্রতি সম্মান জানাব।’ তিনি আরও জানান, ইসরায়েল তেলআবিব না জেরুজালেমে রাজধানী স্থানান্তর করবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার ইসরায়েলের রয়েছে। সেই সময় ব্রাজিলের উদারপন্থি রাজনৈতিক সমালোচকরা বলসোনারোর এমন বক্তব্যের চরম সমালোচনা করেছিলেন। তাদের মতে বলসোনারোর এমন বক্তব্যপূর্ব জেরুজালেমকে ঘিরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সঙ্গে চরম সাংঘর্ষিক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102