নেত্রকোণার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশু মারা গেছে।
রবিবার (১৬ মে) সকালে, শিশুটি মারা যায় বলে জানায় পুলিশ। নিহত শিশুটি উপজেলার লেংগুরা ইউনিয়নের গৌরীপুর গ্রামের তোতা মিয়ার ১৫ মাসের ছেলে আলিফ।
কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, সকালে বাড়ির সামনে অটোরিকশার ব্যাটারি চার্জের গ্যারেজে অটোরিকশা চার্জ করার সময় শিশুটি হঠাৎ একটি তারে হাত দেয়। সাথে সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই অলিফ মারা যায়।