ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের ৬ মাস পর বউ চলে যাওয়ায় অভিমানে আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৩৯ বার পঠিত

পিরোজপুর ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে ঘরের আঁড়ার সঙ্গে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ মে) সকালে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার (১৫ মে) সন্ধ্যায় ওই গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত হৃদয় (২২) হোগলাবুনিয়া গ্রামের সৌদি প্রবাসী জামাল হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৫ মে) দুই ছেলেকে বাড়িতে রেখে হৃদয়ের নানিকে ডাক্তার দেখানোর জন্য পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান হৃদয়ের মা। এদিকে বড় ভাই হৃদয়কে বাসায় রেখে বিকেলে মাঠে ফুটবল খেলতে যান ছোট ভাই। সন্ধ্যায় মাঠ থেকে বাড়ি ফিরে ঘরের চারদিকের দরজা বন্ধ দেখতে পান। কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির আশপাশের লোকের সহায়তায় দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেন ছোট ভাই। এ সময় হৃদয়কে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। এই সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে হৃদয় দুই বছর আগে মঠবাড়ীয়া এলাকায় বিয়ে করেন। বিয়ের ৬ মাস পর থেকে স্ত্রীর সঙ্গে সম্পর্ক না থাকায় নেশাগ্রস্ত হয়ে পড়েন।

এই বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102