ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলছে দূরপাল্লার বাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে রীতিমতো চলছে দূরপাল্লার বাস। আজ সোমবার (১৭ই মে) সকাল থেকেই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ।

এ সুযোগে এই মহাসড়কে বেড়েছে ঢাকাগামী দূরপাল্লার বাসের চাপ। ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে সরজমিনে এসে দেখা যায় উত্তরবঙ্গ থেকে রাতের আধারে ছেড়ে আসা ঢাকাগামী অসংখ্য বাসের চলাচল।

এছাড়া পিকআপ, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন পরিবহনে কর্মস্থলে ফিরছেন মানুষ। তবে মহাসড়কের কোথাও যানজটের সৃষ্টি হয়নি। ভোগান্তিতেও পরতে হয়নি এখন পর্যন্ত কর্মস্থলে ফেরত সাধারণ মানুষদের।

এর আগে বৃহস্পতিবার (১২ই মে) সকালে মহাসড়কের করটিয়া, তারটিয়া, আশেকপুর, ঘারিন্দা, রসুলপুর, পৌলি, এলেঙ্গাসহ বিভিন্ন এলাকার কোথাও গাড়ির ধীরগতি বা যানজট সৃষ্টি হয়েছিল।

চরম ভোগান্তিতে পরতে হয়েছিল সাধারণ ঘরফেরা মানুষদের। তবে এবার ঢাকায় ফিরতে ঈদের আগের মতো যাত্রীদের যানজটে বা তেমন কোনো ভোগান্তিতে পড়তে হবে না বলে আশা প্রকাশ করছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা।

গাজীপুর পরিবহনের বাসচালক মাহিম বলেন, ‘সকালে গাজীপুরের যাত্রী নিয়ে সিরাজগঞ্জ থেকে ছেড়ে এসেছি। সরকারিভাবে দূরপাল্লার বাস বন্ধ রাখা হলেও পয়সার জন্যই বাস চালাতে হচ্ছে। এখন পর্যন্ত কোথাও বাধার সম্মুখীন হইনি।’

এদিকে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দূরপাল্লার বাস চলাচলে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বাস আসলেও তাদের ছেড়ে আসা স্থানে ফিরত পাঠানো হচ্ছে ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102