ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে ঘূর্ণিঝড় তাউতের আঘাতে লণ্ডভণ্ড উপকূল, নিহত ১৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

আরব সাগর থেকে উঠে আসা ঘূর্ণিঝড় তাউতে ভারতের গুজরাট উপকূলে আঘাত হেনেছে। সোমবার (১৭ মে) দিবাগত মধ্যরাতে ঘণ্টায় প্রায় ১৬০ বেগে গুজরাট উপকূলে আঘাত হানে। এতে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলী এলাকা।

এনডিটিভির খবরে বলা হয়, তাউতের আঘাতে ভেঙে পড়ে গাছপালা, উপকূলীয় কিছু আধাপাকা ঘরবড়ি, উপড়ে যায় বিদ্যুদের খুঁটি। সেখানকার রাস্তাঘাটও প্লাবিত হয়ে জলমগ্ন হয়ে পড়ে। এটা টানা বৃষ্টি ও বজ্রপাত পরিস্থিতিতে আরও জটিল করে তোলে। ঝড়ের আঘাতে ভিন্ন ঘটনায় নিহত হন কমপক্ষে ১৪ জন। এছাড়া একই সময়ে আহত হন অন্তত অর্ধশতাধিক।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে এনডিটিভি আরও জানায়, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টি পোরবন্দর ও মহুভার মধ্যবর্তী উপকূল অতিক্রম করবে। এ সময় ঘণ্টায় এটি ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার বাতাসের গতি বজায় রাখবে। আশপাশের অঞ্চলে অত্যন্ত শক্তিশালী বাতাস বইছে।

এসব এলাকা থেকেও দেড় লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে, মুম্বাইতে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় সর্বোচ্চ ১১৪ কিলোমিটার বেগে আঘাত হানে। এতে ভারতের মহারাষ্ট্রে কমপক্ষে ছয়জন মারা গেছেন ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

এদিকে মুম্বাইয়ের অদূরে দুটি বার্জ নৌকা থেকে ৪০০ জনেরও বেশি লোককে উদ্ধারের জন্য ৩টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। এছাড়া জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও গুজরাটের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৫৪টি দলকে উপকূলবর্তী নিচু এলাকাগুলোতে পাঠানো হয়েছে।

ঝড়ের কারণে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বন্দর সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি বন্ধ রাখা হয়েছে বান্দ্রা-ওয়ারলি সমুদ্র বন্দরও।

তাউতের প্রভাবে উপকূলীয় রাজ্য কর্নাটকে আটজন মারা গেছেন। রাজ্য বিপর্যয় পরিচালন কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কন্নড়, উদুপি, উত্তরা কন্নড়, কোডাগু, চিক্কামাগুরু, হাসান ও বেলাগাভি এই সাতটি জেলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102