ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফুলপুরে মাইক্রোবাসের ধাক্কায় আহত মাদরাসা ছাত্রের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ২৮ বার পঠিত

ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাসের ধাক্কায় আহত মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার নাম এটিএম রাইসুল করীম (১৮)। তিনি সাংবাদিক এটিএম রবিউল করিম রবির বড়ভাই কাড়াহা গ্রামের এটিএম রেজাউল করিমের পুত্র ও গাজীপুর মাদরাসাতুল মা’আরিফ আল ইসলামিয়ার নাহভে মীর জামাতের ছাত্র ছিলেন।

জানা যায়, ১২ মে বাড়ি থেকে অটোরিকশায় চড়ে সে ফুলপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পরে পেছন থেকে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে ছিটকে পাকা সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ১৩ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অবশেষে ১৮ মে মঙ্গলবার রাত পৌনে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার চাচা শ্রমিকলীগ নেতা এটিএম রফিকুল করিম নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার বেলা বাদ জোহর নিজ বাড়িতে তার নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
পরিবারের পক্ষ থেকে রাইসুলের জন্যে সকলের দোয়া চাওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102