ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে (১০) রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালক সোহাগকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মে) রাত ১০টার দিকে লক্ষ্মীপুর জেলার রামগতি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সোহাগ রামগতি পৌরসভার আলেকজেন্ডার এলাকার মজনুর ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোহাগ পেশায় একজন অটোরিকশা চালক। সে রামগতি ও সুবর্ণচরের বিভিন্ন স্থানে অটোরিকশাযোগে ওষুধ পৌঁছে দেওয়ার কাজ করে। গত ১৭ মে সোমবার বিকেল ৪টার দিকে সুবর্ণচরের বেড়িবাঁধের মাথা থেকে অটোরিকশা নিয়ে নতুন বাজার যাওয়ার পথে চর পানা উল্যাহ এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে (১০) দেখতে পায়। এ সময় সোহাগ অটোরিকশাটি দাঁড় করিয়ে শিশুটিকে কৌশলে পার্শ্ববর্তী একটি ব্রিজের নিচে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি চিৎকারে একজন পথচারী বিষয়টি দেখে ফেললে সোহাগ অটোরিকশা রেখে দ্রুত পালিয়ে যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, ঘটনার দিন রাতে ওই শিশুর বড় ভাই বাদী হয়ে সোহাগকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার রাতে আলেকজেন্ডার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিন শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102